Subscribe Us

 

স্ত্রীর দাবি নিয়ে শ্বশুর বাড়িতে অবস্থান নেয়ায় নারীকে মারধর

মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়িতে অবস্থান নেয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক নারী।




লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। তিনি মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা রাতে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় স্বামী সাগর তালুকদার (৩৫) এর বাবার বাড়িতে অবস্থান নেয় যুবতী লাইজু।
লাইজু অবস্থান নেয়ার পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক স্বামী সাগর তালুকদারসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
লাইজু আক্তারের অভিযোগ, লাইজু ও সাগর তালুকদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই কাজীর অফিসে রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর তাকে ভাড়া বাসায় রাখে। তবে বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাকে ঠিক মতো ভরণপোষণ দিত না। বাড়ি তুলে নেবার ক্ষেত্রেও নানা তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আরও টাকার জন্য তাকে চাপ দিয়েছে এবং মারধর করেছে।

উপায়ন্ত না দেখে তিনি রোববার সন্ধ্যায় বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের বাবার বাড়িতে অবস্থান নেন। অবস্থানে ক্ষুব্ধ হয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনেই পরিবারের লোকজন লাইজুকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী লাইজুকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওই নারী আরও বলেন, আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব।
অভিযুক্ত সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অনশন করছেন যিনি তিনি আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিবাহ করেছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেয়া হবে। 


Post a Comment